

Firmness
Amb. Dr. Abdul Bari
Country : Bangladesh
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””
I will sing the victory of equality
By the great truth,
I will cross the stormy waves
Ride on ideals.
I will take the oath of self-liberation
I will be the backbone of humanity,
I will destroy the destruction of Surasura
Fire harp of Lord.
I will prepare a seat in heaven
Exploitation and oppression,
I will overthrow the violence
Standing in the yard of truth.
I will rise to the standard of accountability
By admitting his guilt,
I will be the judge of the conscience of the world
Practices tolerance.
I will be the ambassador of world peace in the world assembly
By protecting human rights,
I will sing the song of valor and honesty
Eliminate all lawlessness.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
July, 2023
দৃঢ়তা
ড. আব্দুল বারী
“”””””””””””””””””””””””””””””””””””””””””
সাম্যের জয়গান গাইবো আমি
মহা সত্যের হাল ধরে,
উত্তাল ঢেউ পাড়ি দিবো আমি
আদর্শের তরীতে চড়ে।
জারিগান ধরবো আত্মমুক্তির
কাণ্ডারী হবো মানবতার,
বিনাশ করবো বিনাশী সুরাসুর
অগ্নিবীণা হয়ে বিধাতার।
স্বর্গে আসন পাকাপোক্ত করবো
শোষণ উৎপীড়ন সইয়ে,
উৎখাত করবো হিংসা হানাহানি
সত্যের কাঠগড়ায় দাঁড়িয়ে।
জবাবদিহিতার মানদণ্ডে উঠবো
স্বীয় দোষত্রুটি স্বীকারে,
বিশ্ব বিবেকের সুবিচারক হবো
পরমতসহিষ্ণুতা চর্চা করে।
বিশ্বসভায় বিশ্বশান্তির দূত হবো
সুরক্ষা করে মানবাধিকার,
গাইবো বীরত্বে সততার জয়গান
বিদূরিত করে সব অনাচার।
“””””””””””””””””””””””””””””””””””””””””””””
বাংলাদেশ
০৭/০৭/২০২৩
أضف تعليق